• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

নীলফামারীতে চাইল্ড পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ‘চাইল্ড পার্লামেন্ট অধিবেশন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা  থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অধিবেশনের আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান। চাইল্ড পার্লামেন্টে স্পীকারের ভূমিকা পালন করেন শিশু সংসদ সদস্য লুবানা আক্তার মুন ও ডেপুটি স্পীকারের ভূমিকা পালন করেন শিশু সংসদ সদস্য এনামুল হক। অধিবেশনে শুরুতে স্বাগত বক্তৃতা দেন ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অশোক কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি আব্দুল কাদের, শিশু সংসদ সদস্য রাইয়ান আল রেজভী, খালেদ রেজা, আকাশ খান, আখিঁ মনি, অমিয় নন্দী প্রমুখ।বাল্য বিবাহ ও শিশু শ্রম এই প্রতিবাদ্য নিয়ে অধিবেশনে ২৮জন শিশু সংসদ সদস্য আলোচনায় অংশ গ্রহণ করেন। অধিবেশনে শিশু সংসদ সদস্যরা দাবি করে বলেন, দরিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা এবং শিশু সুরক্ষা আইন সর্ম্পকে না জানার কারণে দেশে বাল্য বিবাহ ও শিশু শ্রম বৃদ্ধি পায়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ