• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

টাঙ্গন নদে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের নগ্ন মরদেহ উদ্ধার

সিসি ডেস্ক: ভারতের উত্তর দিনাজপুরের রাধিকাপুরের ফরিদপুরে টঙ্গন নদ থেকে এক বাংলাদেশি যুবকের নগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের শিলিগুড়ি টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

নাম প্রকাশ না করে একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পেছন থেকে গুলি করা হয়েছে।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেয়া হয়েছে।

বাংলাদেশে হত্যার পর ওই যুবকের মরদেহ নদীতে ছুড়ে ফেললে তা ভাসতে ভাসতে সেখানে পৌঁছায় বলে সন্দেহের কথা লেখা হয়েছে ওই প্রতিবেদনে।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ