• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

চাঁদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো বোন রুমা (৪) ও সুবর্ণা (৪) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর উত্তর এলাকার প্রত্যাশী গ্রামের বার্মন্দ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রুমা ওই বাড়ির মো. রোবেল গাজীর মেয়ে এবং সুবর্ণা সুমন গাজীর মেয়ে।

সাবেক স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন, সকালে রুমার নানা হান্নান গাজী পুকুরে মাছ ধরতে যান। এ সময় তার পিছু নেয় রুমা ও সুবর্ণা। হান্নান মাছ ধরায় ব্যস্ত ছিলেন। রুমা ও সুবর্ণা পরস্পরকে জড়িয়ে ধরে পাড়ে বসেছিল। এ সময় তারা একই সাথে পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক আসিবুল আহসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ