• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যাত্রা শুরু করল ‘আমিপারবো ডটকম’

প্রযুক্তি ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা যে কোনো ধরণের চাকরির পরীক্ষার জন্য দৌড়-ঝাঁপ ছাড়াই ঘরে বা যে কোনো স্থানে বসে প্রস্তুতি নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে ‘আমিপারবো ডটকম’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক এসএএম মাহবুব উল আলম লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা একটি সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের এই কার্যক্রমের অংশ হিসেবে আমিপারবোডটকম অনলাইন পোর্টালের মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির মডেল টেস্ট ও সব ধরণের চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ থাকবে।’

তিনি জানান, ‘আমরা মনে করি আমাদের এ প্রয়াস শিক্ষার্থীদের সকলদিক থেকে সহায়তা করবে। চাকরি প্রার্থীগণ ঘরে বসে নিজেকে উপযোগী তৈরি করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা যাচাইয়ে এবং চাকরি পাবার যোগ্যতা তৈরিতে ১০০% নির্ভরতা নিয়ে আমাদের সাথে থাকতে পারবেন।’

আমিপারবোডটকম একটি দেশের বড় অনলাইন এক্সাম পোর্টাল উল্লেখ করে তিনি বলেন, ‘সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও সকল ধরনের চাকরির নিয়োগ পরীক্ষার অনুরূপ মডেল প্রশ্ন পোটালে রয়েছে। পোর্টালে অন্যান্য যেসব সেবা পাওয়া যাবে সেগুলো হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয় ভর্তির বা চাকরির বিজ্ঞপ্তি, বিগত বছরের বা বিগত পরীক্ষার প্রশ্নপত্র, ভর্তি পরীক্ষা/নিয়োগ পরীক্ষার অনুরূপ বহুসংখ্যক মডেল টেস্ট, প্রার্থীর যোগ্যতা কোন স্তরে তা কমেনেটসের মাধ্যমে নিজেই জানতে পারা প্রভৃতি।’

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সিলেট কৃষি বিদ্যালয়ের প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, মিডিয়া কর্মী খায়রুজ্জামান কামাল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ