• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন |

কুমিল্লায় কাজ করতে গিয়ে নীলফামারীর শ্রমিক নিখোঁজ

New Rose Cafe, Saidpur

নীলফামারী প্রতিনিধি: কুমিল্লায় কৃষি কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে নীলফামারীর এক শ্রমিক। নিখোজ শ্রমিক হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি উত্তর দুরাকুটি কাচারীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম (৩২)। গত ১৭ দিনেও তার কোন সন্ধান পাওয়া না যাওয়ায় স্থানীয় থানায় পরিবারের পক্ষে গতকাল শুক্রবার রাতে একটি জিডি করা হয়েছে।

নিখোজের বাবা আব্দুল মজিদ জানান, গত ১৯ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে আমার ছেলে শফিকুল ইসলাম প্রতিবেশী লতিফ মিয়া, মোবার উদ্দিন, কোরবান আলী, লালমিয়া, দুলাল ও কেনজুল সহ কয়েকজনের সাথে কায়িক শ্রমের জন্য কুমিল্লা যাওয়ার কথা বলে বাড়ী হতে বেড়িয়ে যায়। গত এক সপ্তাহ আগে গ্রামের অন্যান্যরা কৃমিল্লা হতে ফিরে আসলেও আমার ছেলে শফিকুল ফিরেনি। তবে প্রতিবেশী কায়িক শ্রমিকরা শফিকুলের ব্যবহত জিনিসপত্রের ব্যাগটি ফিরিয়ে দিয়ে বলে কুমিল্লায় আমরা সবাই একসাথে কাজ করেছিলাম। কিন্তু বাজারে যাওয়ার কথা বলে শফিকুল আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুজি করে তাঁকে না পেয়ে তার জিনিসপত্র নিয়ে আসে তারা। বিভিন্ন স্থানে ছেলের সন্ধান না পেয়ে তিনি কিশোরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ সাধারন ডায়েরীর বিষয়টি নিশ্চিত কওে সাংবাদিকদের জানান, নিখোঁজ শফিকুল ইসলামের সন্ধানে দেশের বিভিন্ন থানায় বার্তা প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ