নীলফামারী প্রতিনিধি: স্কুল ছাত্রীকে যৌনহয়রানির প্রতিবাদ করতে গিয়ে এক শিক্ষককে মারধরের ঘটনায় দুই বখাটেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটে আাজ শনিবার জেলার সদও উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে স্কুল আসা যাওয়ার পথে যৌনহয়রানি করে আসছিল সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আমির আলী ফকিরের ছেলে আসাদুল্লাহ আল গালিব (২০)। ঘটনার দিন শনিবার স্কুলে কাশ চলছিল। এ সময় উক্ত বখাটের সঙ্গে তার সহযোগী একই ইউনিয়নের মাহমুদুললাহ মাহানের ছেলে মমিনুর রহমান মমিন (১৮) স্কুলের ক্যাম্পাসে প্রবেশ করে ওই ছাত্রীটিকে টেনে হেচড়ে বের করার চেষ্টা করে। এমন দৃশ্য দেখতে পেয়ে স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (৪৫) ছাত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে বখাটে দুইজন ওই শিক্ষকের উপর চড়াও হয় এবং মারধর করলে অন্যান্য শিক্ষক সহ ছাত্রীরা একত্রিত হয়ে বখাটে দুইজনকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসেট্রট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমানে বখাটে আসাদুল্লাহ আল গালিব কে চার মাসের ও অপর বখাটে মমিনুর রহমান মমিন কে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পুলিশ সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার ঘটনাটি নিশ্চিত করেন।