• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

ছাতক পরিবহন শ্রমিক ঐক্য কল্যাণ কমিটির আত্মপ্রকাশ

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য কল্যাণ কমিটি নামের একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। শনিবার (৬ মে’) উপজেলার গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির কার্যালয়ে ৭টি উপ-কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে আছবর আলীকে সভাপতি ও খালেদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি আফসার কামাল দরাছ, সহ-সভাপতি মঈন উদ্দিন, সহ-সম্পাদক রুবে আহমদ ও মোশাহিদ আলী, অর্থ ম্পাদক তাছলিম খান ফরিদ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমদ, প্রচার সম্পাদক আবদুল কাহার, সদস্য শাহ জাহান আলী, সিরাজ মিয়া, মতিন মিয়া, নজির আহমদ ও আরিফ আহমদ। পরে মাশুক মিয়া, আকবর আলী, রজব আলী মুল্লা, আফসার জামান রাজু ও আবদুল আউয়ালসহ ৫জনের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এরআগে ছাতক মাইক্রোবাস শাখার আহবায়ক মাশুক মিয়ার সভাপতিত্বে ও গোন্দিগঞ্জ মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক আছবর আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১৮৬৬) এর সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক রজব আলী (মুল্লা), সমাজকল্যাণ সম্পাদক ফয়জুন নূর, ছাতক মাইক্রোবাস শাখার যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, গোবিন্দঞ্জ শাখার সভাপতি আবদুল আউয়াল, দোলারবাজার শাখার সভাপতি কামাল আহমদ ও সাধার সম্পাদক মোশাহিদ আলী, জাউয়া শাখার সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক রাজু আহমদ, লাফার্জ পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক শাহ জাহানসহ বিভিন্ন শ্রমিক সগঠনের নেতৃবৃন্দ।

ছাতকে অসামাজিকতা প্রতিরোধে কমিটি

ছাতকের জাউয়াবাজারে মদ, জুয়াও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৫মে’) জাউয়াবাজারে সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। জাউয়াবাজার উন্নয়ন কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অসামাজিক কার্যকলাপ বিরুধী এক সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান, সাধারন সম্পাদক কামাল আহমদ, বিএনপি নেতা এনামুল হক পীর, তখদ্দুছ আলী পীর, আ’লীগ নেতা রেজা মিয়া তালুকদার, শিক্ষক মিছবাহুজ্জামান শিলু, এড. সফিউর রহমান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমূখ। বক্তরা বলেন, জাউয়াবাজার ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় ইন্টানেট ভিত্তিক শিলং তীর চেন্নাই ও আইপিল খেলার নামে বাজিধরার মাধ্যমে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। এতে বিপথগামী হচ্ছে তরুন যুবকরা। এসব জুয়া ও মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে মদ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি মাঠে কাজ করার ঘোষনা দেয়া হয়।

ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাতকে পুকুরের পানিতে ডুবে মোজাহিদ আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬মে’) দুপুর সাড়ে ১২টায় সিংচাপইড় ইউপির চিকনীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের সুরত আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সাথে খেলা করতে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে অনেক খোজাখোজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ছাতকে হামলায় স্বামী-স্ত্রী আহত

ছাতকে চাঁদা না দেয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে একটি দূর্বৃত্তচক্র। শনিবার (৬মে’) ইসলামপুর ইউপির বনগাঁও গ্রামের সরকারী রাস্তায় এঘটনা ঘটে। এব্যাপারে ঘটনার দিন বিকেলে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। এজাহারে বলা হয়, বনগাঁও গ্রামের দিনমজুর সাবুল মিয়া তার বিভিন্ন জাতের ৬টি গাছ কেটে ট্রলিতে করে শারপিন বাজারে নিয়ে যাওয়ার পথে একই এলাকার বাতির আলীসহ কতিপয় লোক গাছ বিক্রির টাকা থেকে তার কাছে চাঁদা দাবি করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সাবুল মিয়ার স্ত্রী নেওয়ারুন নেছা বাঁধা দিলে স্বামী-স্ত্রী দু’জনকেই বাতির আলীর লোকজন রাস্তায় ফেলে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে আহত স্বামী-স্ত্রীকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ