• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

রৌমারী প্রেসক্লাবের সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

সিসি নিউজ: কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বর্তমান ও তথ্যধারার রৌমারী প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজু (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা একঘণ্টা সড়ক অবরোধ করে। এতে চিলমারী রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তার স্ত্রী লাভলী (৩৮) ও দু’সন্তান ওয়াসি (৯) ও রাইসাকে (৪)।

চিলমারী থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কুমার সরকার জানান, দুপুরে মোটর সাইকেল যোগে পরিবার নিয়ে রংপুর থেকে রৌমারী ফেরার পথে চিলমারী উপজেলার চুনিয়ারপাড় নামক স্থানে বিপরীতগামী ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক রাজু গুরুতর আহত হন। তাকে মুমূর্ষ অবস্থায় চিলমারী হাসপাতালে নেয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সুভাষ চন্দ্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ