• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ডিমলায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

OLYMPUS DIGITAL CAMERA
New Rose Cafe, Saidpur

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও কলম বিরতি অনুষ্ঠিত হয়েছে। ডোমার বাজার রেলঘুন্ডি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও কলম বিরতি অনুষ্ঠানে অংশগ্রহন করেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য। এ সময় উপস্থিত ছিলেন, একুশে টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান, মাই টিভি’র জেলা প্রতিনিধি আজিজুল বুলু ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঘন্টাব্যাপী মানববন্ধনে কলম ও ক্যামেরা বিরতি পালন করা হয়। ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সদস্য আবু হাসান, একরামুল হক লাবু, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, সাইফুল ইসলাম মানিক প্রমূখ।
উল্লেখ্য যে, জেলার ডিমলায় অভিনব কায়দায় জনৈক পাথর জাহিদ ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে নিজের ছিনতাইয়ের মামলার দায় থেকে রক্ষা পেতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে। আর এ ঘটনায় গোটা জেলাজুড়ে সাংবাদিকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বিরুদ্ধে এ হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে পাথর বালু উত্তোলনের নিয়ন্ত্রক জাহেদুল ইসলাম জাহিদ ওরফে পাথর জাহিদ। মামলাটি ডিমলা থানা পুলিশ শনিবার (৬ মে) নথিভুক্ত করেছে এবং ওই মিথ্যা মামলার বাদি প্রভাবিত করে আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে পূর্ণরায় সাজানো একটি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ ঘটনায় এলাকায় হাস্যকর পরিস্থিতির সৃষ্টিও হয়েছে। মামলার বিবরনে জানা যায়, দৈনিক মাতৃজগত ও অনলাইন নিউজ পোর্টাল গ্রামবাংলা নিউজ’র ডিমলা প্রতিনিধি জাহেদুল ইসলাম গত ৩ মে নিজে বাদী হয়ে পাথর জাহিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪ তারিখ-০৩/০৫/১৭। উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামের আনোয়ার হোসেন ও সামসুদ্দিন দীর্ঘদিন থেকে কুমলাই নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছিলো। বালু উত্তোলনের এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য মামলার বাদী তার সহকর্মী আব্দুল কুদ্দুসকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরা বন্দি করে। ওই সময় অবৈধ পাথর ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রক হিসেবে এলাকায় পরিচিত পাথর জাহিদকে বিষয়টি মোবাইল ফোনে জানায়। এরপরই অবৈধ পাথর ব্যবসায়ীরা সাংবাদিকদের লাঞ্চিত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উপস্থিত লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে সাংবাদিক জাহেদুল ইসলাম ডিমলা থানায় পাথর বালুর নিয়ন্ত্রক জাহেদুল ইসলাম জাহিদ, আনোয়ার ও সামসুদ্দিনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে বাদীকে মিথ্যা ছিনতাইয়ের মামলায় জড়িয়ে জাহেদুল ইসলাম ওরফে পাথর জাহিদ ঘটনার তিন দিন পর ৬ মে থানায় সাংবাদিক জাহিদসহ আরো ৮জন সাংবাদিককে আসামী করে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। এ প্রসঙ্গে কথা হয় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকী দুলালের সাথে। তিনি জানান, জাহেদুল ইসলাম ওরফে পাথর জাহিদ শাক দিয়ে মাছ ঢাকার জন্য এ মিথ্যা  বানোয়াট সাজানো ও ভিক্তিহিন মামলা করেছে।  আমরা এর তব্রী নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ