• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

বীরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত কুমার(১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(৯ মে) সকালে জয়ন্ত কুমারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।

আটক জয়ন্ত ওই ইউনিয়নের কুসুমতৈড় গ্রামের ভবেশ চন্দ্র বুধা রায়ের ছেলে। সে ট্রাক্টর হেলপারের কাজ করতো।

পাল্টাপুর ইউপি সদস্য শরিফুল ইসলাম জানিয়েছে, স্থাণীয় কুসুমতৈড় গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানে চলাকালে সোমবার (৮ মে) রাতে জয়ন্ত একই গ্রামের ৮ বছরের স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ইউনিয়ন পরিষদে আটকে রাখে। মঙ্গলবার দুপুরে জয়ন্তকে পুলিশের কাছে হস্তান্তর করে ইউপি কর্তৃপক্ষ।

ধর্ষিতা ওই শিশুকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু আককাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হাসাপাতাল থেকে ছাত্রীর পরিবার আসলে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ