সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় মাহবুব হোসেন লাল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি মাঝাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহবুব স্থানীয় আব্দুস সোবহানের ছেলে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মাহবুব হোসেন লাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
অপরদিকে, সোমবার সকালে উপজেলার নদীপাড় গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আপন স্থানীয় রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ির উঠানেই খেলছিলো আপন। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকরে তার ভাসমান লাশ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।