• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

সৈয়দপুরে গাঁজাসহ ব্যবসায়ী আটক

নীলফামারী: গাঁজাসহ আমানত আজাদ (২৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক গাঁজা ব্যবসায়ী সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আসলামের ছেলে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে প্রকাশ্যে মাদক বিক্রির সময় থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ