দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া গ্রামে মঙ্গলবার রাতে ৪০ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে ১২৯টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন মনোরঞ্জনশীল গোপাল এমপি।
এ সময় তিনি বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে এসবের দাবীদার আওয়ামীলীগ সরকার। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপি ১০ বছর ক্ষমতায় থেকেছে অথচ স্কুল, কলেজ, রাস্তাঘাট বিদ্যুৎসহ মানুষের মৌলিক চাহিদার একটিও পুরণ করতে পারেনি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকার পরিচালক মো. আইয়ুবুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ, ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান পান্না, ভোগনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আদম মালিক ও সাধারণ সম্পাদক মমতাজুল করিম। আলোচনা সভার সঞ্চালনা করেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা।