• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় । আজ ১০ মে বুধবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিযায়ী পাখির নিরাপত্তা নিশ্চিতে জনসাধারণকে সচেতন করতে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোঃ মুসা জঙ্গির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
পরে সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা আবুল হাসেম।
প্রধান আলোচক তার বক্তব্যে প্রকৃতিতে পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সজিবতা। আর তাই আমাদের পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সভাপতি সোহাগ আন নাফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ