• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিয়ে বাড়িতে ভবন ধসে ২৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের ভারতপুর জেলায় একটি বিয়ে বাড়িতে ভবন ধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে অতিথিরা একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নিলে হঠাৎ ঝড়ের ফলে ওই ভবনটি তাদের উপর ধসে পড়ে। এতে আহত হয়েছেন আরো ২৬ জন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ওই ভবনটির পাশেই টিনশেডের ছাউনির নিচে বিয়ের খাবারের আয়োজন করা হয়েছিল। এসময় বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হলে অনেক মানুষ সেখানে আশ্রয় নেন।
পুলিশ কর্মকর্তা অনিল ত্যাঙ্ক জানিয়েছেন, ঝড়ে হঠাৎ ভবনের ১২-১৩ ফুট উঁচু ও প্রায় ৯০ ফুট দীর্ঘ লাগোয়া দেয়ালটি টিনশেডের উপর ভেঙ্গে পড়ে। এতে অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, ভারতপুর দেশটির রাজধানী দিল্লী হতে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ