• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

ফায়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যা করলো নারী জঙ্গি (ভিডিও)

সিসি নিউজ: রাজশাহীর গোদাগাড়ীতে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানকালে ফায়ার সার্ভিসের সদস্য আবদুল মতিনকে (৪৫) কুপিয়ে হত্যা করার পর ‘আত্মঘাতী বিস্ফোরণে’ পাঁচ জঙ্গি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার রাত থেকেই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে হঠাৎ করেই আস্তানা থেকে বের হয়ে আসেন নারী-পুরুষসহ বেশ কয়েকজন। তারা পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান, কুপিয়ে হত্যা করেন ফায়ার সার্ভিসের সদস্য আবদুল মতিনকে (৪৫)। এ সময় পুলিশ গুলি চালায়। পরে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ পাঁচ জঙ্গি নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ