ঢাকা: রাজধানীর বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণী আদালতে জবানবন্দী দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় তারা ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে জবানবন্দী দেন তারা।
আদালত সূত্রে জানা যায়, এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ওই দুই তরুণীকে আদালতে হাজির করে তাদের জবানবন্দী গ্রহণের আবেদন করেন।
উল্লেখ থাকে যে, ২৮ মার্চ রাতে বনানীর চার তারকা হোটেলে জন্মদিনের পার্টিতে কৌশলে ডেকে এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনার প্রায় ৪০ দিন পর বনানী থানায় মামলা করে দুই তরুণী। এ ঘটনায় সাফাত ছাড়াও আসামি করা হয় তার বন্ধু সাদনান, সাকিব ও নাঈম এবং সাফাতের দেহরক্ষী ও গাড়ির চালককে।