• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

ছাত্রী ধর্ষণ: সাফাত ও সাদমান রিমান্ডে

সিসি নিউজ: রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাফাত আহমেদ ও সাদমান সাকিফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাফাত আহমেদকে ৬ ও সাদমান সাকিফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (১২ মে) ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী অফিসার পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি। শুনানি শেষে আদালত সার্বিক দিক বিবেচনা করে সাফাত আহমেদকে ৬ ও সাদমান সাকিফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১২ মে) দুপুর ২টা ৪০ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানান, বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি সাফাত ও সাদমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা মিলেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ