• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

উপ-নির্বাচন: সৈয়দপুর উপজেলার ৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭১টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ১২টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ ১২টি কেন্দ্র রয়েছে পৌরসভার আওতাধীন।

সৈয়দপুর থানা পুলিশ বিগত সময়ের বিভিন্ন নির্বাচনে নির্বাচনী চিত্র ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষনে ওইসব কেন্দ্র চিহ্নিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট প্রদানে ভোটার ও সাধারন জনগনের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। এজন্য রয়েছে ৭১ জন পুলিশ অফিসার, ২৮৪ জন পুলিশ সদস্য এবং ৮৫২ জন আনসার ও ভিডিপি বাহিনী।

সূত্রটি জানায়, প্রতি ভোট কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৪ জন কনস্টেবল ও ১২ জন আনসার সদস্যসহ মোট ১৭ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। একজন পুলিশ অফিসারের নেতৃত্বে ৬ সদস্য করে ১৪টি মোবাইল টীম মাঠে থাকবে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১০টি ও পৌর এলাকায় ৪টি মোবাইল টীম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টীম থাকবে নির্বাচনী মাঠে। এছাড়া ২০ জন করে ৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। সার্বক্ষনিক প্রস্তুত থাকবে রিজার্ভ ফোর্সের কয়েকটি গ্রুপ। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহলে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ