বিশেষ প্রতিনিধি: রহস্য জনক আগুনে পুড়েছে নীলফামারী পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি সামশুল হকের ব্যবহৃত প্রাইভেট কার।
শুক্রবার বিকেলে গাছবাড়ি-গোবিন্দপুর সড়কের নীলফামারী পৌরসভার তিন নং ওয়ার্ডের পঞ্চপুকুর পাড়াস্থ ওই ব্যবসায়ী নেতার বাড়ির সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সামশুল হক অভিযোগ করে বলেন, শহরের বারইপাড়া থেকে নিজবাড়িতে ফেরার পথে বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির সামনে স্থানীয়রা প্রাইভেট কারের পিছনে আগুন আগুন বলে চিৎকার করলে আমি গাড়ি থেকে নেমে পড়ি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে তিনি প্রাণে বাঁচলেও রক্ষা করা যায়নি গাড়িটিকে। ব্যবহৃত কারটির ৮০ভাগ পুড়ে নষ্ট হয়ে গেছে।
জানতে চাইলে নীলফামারী ফায়ার স্টেশনের টীম লিডার ফরহাদ হোসেন বলেন, আমরা উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগেছিলো।
স্করলা ১৫০০সিসি ২০০৫সালের মডেলের ব্যক্তিগত গাড়িটিতে(ঢাকা মেট্রো-গ-১৯-০৯৬২) গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়েছে অভিযোগ করে নীলফামারী পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র সামশুল হক বলেন, এ ঘটনায় আমি সদর থানার অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।