চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলা জাতীয় পার্টি, বিএনপি’র বিভিন্ন স্থরের নেতাকর্র্মী, সমর্থকসহ বিভিন্ন পেশার প্রায় চার শতাধিক নেতাকর্মী ট্রুথ পার্টিতে যোগদান করেছে।
শনিবার বেলা ১২টায় জোড়গাছ এলাকার ব্যবসায়ী সুজন মিয়া সুহিনের নেতৃত্বে প্রায় শতাধিক যুবক ট্রুথ পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ গোলাম হাবিব এর গ্রামের বাড়ি চিলমারী রমনায় পার্টির চেয়ারম্যানকে মাল্যদান করে পার্টিতে যোগদান করেন। এর আগে শুক্রবার রাতে চিলমারী উপজেলার জাতীয় শ্রমিক পার্টির সভাপতির বাদশা আলমগীর এর নেতৃত্বে জাতীয় পার্টিসহ বিভিন্ন স্থরের প্রায় দেড়শতাধিক নেতাকর্মী চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে ট্রুথ পার্টির যোগদান করেন। এরপর পরই উলিপুর এলাকার মোফাখখের আহমেদ শামছী, আঃ হাকিমসহ কয়েক জনের নেতৃত্বে জাতীয় পার্টি ও বিএনপি’র নেতাকর্মীসহ বিভিন্ন পেশারজীবির দেড় শতাধিক মানুষজন ট্রুথ পার্টির চেয়ারম্যানের হাতে হাত রেখে ট্রুথ পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক আশিকুর রহমান আকা, প্রধান শিক্ষক আশিক ইকবাল, সহ অধ্যাপক ও ট্রুথ পার্টির উলিপুর উপজেলার ভারঃ সহ-সভাপতি মোফাখখের আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হাকিম, বাদশা আলমগীর, প্রমুখ। এসময় ট্রুথ পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব বলেন আজ রাজনীতেতে মিথ্যায় ভরপুর তাই আসুন যে রাজনাীততে মিথ্যাচার নেই আর যিনি সমাজের উন্নয়ন করতে পারবেন এবং যিনি নিজের নয় সমাজের সকলের মানুষের জন্য উপকার করতে পারবেন। আর মানুষ ও দেশের কথা চিন্তা করেন আমাদের এই দল গঠন করা।