• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ছাতকে খেলাফত মজলিসের কমিটি গঠন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের খুরমা উত্তর ইউপি খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২মে’) ধারনবাজারের কার্যালয়ে বিদায়ি সভাপতি কেএম মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সা’দ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দিন জসিম। বিশেষ অতিথির বকব্য রাখেন, উপজেলা সভাপতি মাওলানা আখতার হোসাইন, মাওলানা আবুল হাসনাত, মাওলানা কাওছার আহমদ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ইকবাল আহমদকে সভাপতি, মাওলানা মুফতি সা’দ আহমদকে পূনরায় সেক্রেটারি ও ফেদাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২০১৭-১৮ইং সনের কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ূবুল হক, মাওলানা ইসমাঈল আলী, মাস্টার আবদুস শহিদ, মাওলানা শরাফত আলী, মাওলানা সালেহ আহমদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ