• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

বিশেষ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশন মিয়া(৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় আহত তার স্ত্রী রানী বেগমকে(৩১) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুশনা বাজার এলাকায় ইটবোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
নিহত মিশন রংপুর জেলার আলমবিদিতর ইউনিয়নের গণেশ গ্রামের মৃত. জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, মিশন স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে কিশোগঞ্জে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। পথিমধ্যে ইটবোঝাই ট্রলির সাথে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলে মারা যান মিশন। এ সময় আহত হন স্ত্রী রানী।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রশিদ জানান, মিশন পুলিশের কনস্টেবল হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। ছুটি নিয়ে সে বাড়িতে এসেছিলো।
তিনি জানান, দুর্ঘটনায় ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ