বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এক সাঁওতালকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সন্ধ্যায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চৈলো হেম্ব্রম (৪৫) ওই এলাকার ঢেনা হেম্ব্রমের ছেলে। তার লাশ থানায় রয়েছে।
বলে বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, রোববার দুপুরে একই গ্রামের মাইকেল মুর্মু নামে এক কিশোর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
“এ ঘটনায় মাইকেলের পরিবারের সন্দেহ চৈলো হেম্ব্রম তাকে যাদু-টোনা করে মেরে ফেলেছে। এতে মাইকেলের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় চৈলো হেম্ব্রমকে পিটিয়ে হত্যা করে।”
ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস মিয়া।