• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

নীলফামারীতে ট্রাক চাপায় চিকিৎসকসহ নিহত ২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক আনোয়ারুল ইসলাম ও অফিস সহকারী আইনুল হক নিহত হয়েছেন।

সোমবার (১৫ মে) বিকেলে নীলফামারী-সৈয়দপুরের প্রধান সড়কের শেখ জামে মসজিদের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল ৪টার দিকে দিনাজপুর থেকে কর্মস্থল থেকে চিকিৎসক আনোয়ারুল ও অফিস সহকারী আইনুল মোটরস্ইাকেল যোগে ডিমলায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ