• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

পাঁচবিবিতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বাস্তবায়ন অবহিতকরণ বিষয়ে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় পাঁচবিবি এলবি উচ্চ বিদ্যালয় হল রুমে নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ট্রেনার আবু জাফর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মো: হাবিবুর রহমান হাবিব, ভাইস-চেয়ারম্যানদ্বয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নূরে-সাফাসহ পৌর সভার কমিশনার ও উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ