নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে একিউট ফেলাসিক প্যারালাইসিস (এএফপি) এক শিশু রোগীর সন্ধান পাওয়া গেছে। এ রোগীটি হলো, জহুরা বেগম (৯)। তিনি জেলার ডোমার উপজেলার ডোমার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ইদ্রিস আলীর মেয়ে।
জানা যায়, জন্মের সময় জহুরা স্বাভাবিক শিশু ছিল। তাকে যথাযথভাবে পোলিও টিকা খাওয়া হয়েছে। এক পর্যায়ে সে স্কুলে যাওয়া শুরু করে। গত তিন মাস ধরে জহুরা তার হাত পায়ে দুর্বলতা অনুভব করে ও এক পর্যায়ে তার চলাচফেরা শক্তি কমে আসে। এ নিয়ে চিকিৎসক দেখালে তারা এএফপি রোগের কথা জানায়। খবর পেয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ওই মেডিকেল টিমটি এলাকার পার্শ্ববর্তী দুই শতাধিক শিশুকে নুতন করে আজ মঙ্গলবার আবারো পোলিও টিকা খাওয়ায়। ডোমার উপজেলার স্বাস্থ্য সহকারী ও ওই মেডিকেল টিমের কো-অর্ডিনেটর খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।