সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৬ মে)। এতে আ’লীগ, বিএনপি, জাপা মনোনীত প্রার্থী সহ মোট ৫জন প্রার্থী অংশ নেয়। ৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৮১ হাজার ৫০৭টি। ওইসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে স্থাপন করা হয় ৭১টি কেন্দ্র। এর মধ্যে পৌর এলাকায় ২৮টি কেন্দ্র রয়েছে।
নির্বাচন বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোখছেদুল মোমিন (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬ হাজার ৯৮১। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহ (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৩৯৮, জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াছ চৌধুরী ভলু (লাঙ্গল) পেয়েছেন ১৮ হাজার ২৩১, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৩৫৪ এবং স্বতন্ত্র প্রার্থী (আনারস) জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ৭ হাজার ৬৩৭ ভোট।
নৌকার প্রাপ্ত ভোট ১৫৬১৯, ধানের শীষ ১৩৬৯৭, লাঙ্গল ৪৯১৫, আনারস ১৮৭০ এবং হাতপাখা ১০৩৩।
নৌকার প্রাপ্ত ভোট ৪৭১৮, ধানের শীষ ১৬৭৪, লাঙ্গল ১৭৩১, আনারস ১৪৪৫ এবং হাতপাখা ২৬৩।
নৌকার প্রাপ্ত ভোট ৩২৫৩, ধানের শীষ ১৪২৮, লাঙ্গল ৫১৮৯, আনারস ১৮১৬ এবং হাতপাখা ২১০।
নৌকার প্রাপ্ত ভোট ৩৩৫৭, ধানের শীষ ১১৮৩, লাঙ্গল ১২৮৯, আনারস ২১৬ এবং হাতপাখা ৬৮৮।
নৌকার প্রাপ্ত ভোট ৬৬৫২, ধানের শীষ ২০৩৪, লাঙ্গল ১২৪০, আনারস ১৮৮৯ এবং হাতপাখা ১৩৭।
নৌকার প্রাপ্ত ভোট ৩৩৮২, ধানের শীষ ৩৮২, লাঙ্গল ৩৮৬৭, আনারস ৪০১ এবং হাতপাখা ১০২৩।
মো. মোখছেদুল মোমিনের (নৌকা) ভোট কেন্দ্র মিস্ত্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈধ ২২৪১ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ১১৩৩। প্রভাষক শওকত হায়াত শাহ (ধানের শীষ) ভোট কেন্দ্র সৈয়দপুর মহাবিদ্যালয়, বৈধ ২৩৫৮ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ৯৯৯। ইলিয়াছ চৌধুরী ভলু (লাঙ্গল) ভোট কেন্দ্র হাজারীহাট স্কুল এন্ড কলেজ, বৈধ ১২২২ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ৮৮৭। হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) ভোট কেন্দ্র সৈয়দপুর পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ, বৈধ ১১৬৬ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ৩৪। এ কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে ধানের শীষ ৫১১ এবং হাফেজ আব্দুল মুনতাকিম (আনারস) ভোট কেন্দ্র ধলাগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈধ ১২৪৮ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ৫২৯। এ কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে নৌকা প্রতিক ৫৭৩।
ইলিয়াছ চৌধুরী ভলু (লাঙ্গল): তিনপাই বেলপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র- ১০৪২।
মো. মোখছেদুল মোমিনের (নৌকা): বাঁশবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১৪৪০।
প্রভাষক শওকত হায়াত শাহ (ধানের শীষ): সৈয়দপুর মহাবিদ্যালয় কেন্দ্র-৯৯৯।
হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা): লক্ষণপুর চড়কপাড়া সর: প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-৪৭৬।
হাফেজ আব্দুল মুনতাকিম (আনারস): ধলাগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-৫২৯।
সোনাখুলী মুন্সিপাড়া কামিলা মাদ্রাসা, উত্তর সোনাখুলী কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) শুন্য ভোট পেয়েছেন।
সর্বোচ্চ ভোট প্রদান করেছে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারেরা। এ কেন্দ্রে মোট ভোটার ১৮০১ জন। ভোট প্রদান করেছে ১২৪৮ জন ভোটার। শতকরা হার ৬৯.২৯।
সর্বনিম্ন ভোট প্রদান করেছে পৌর এলাকার গোলাহাট রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারেরা। এ কেন্দ্রে মোট ভোটার ৩৫৪৮ জন। ভোট প্রদান করেছে ৮৯৪ জন ভোটার। শতকরা হার ২৫.২০।