• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

পাঁচবিবির কৃষক এখন ঘাস চাষে ব্যস্ত

New Rose Cafe, Saidpur

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: দেশের অর্থকারি ফসল ধান, পাট, গম, ভুট্টাসহ সবজি চাষের পাশাপাশি গো খাদ্য হিসাবে পরিচিত ঘাস চাষে অধিক আগ্রহী হয়ে পরেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা। কৃষকরা বলছে ধান পাট ও সবজি চাষে সার কীটনাশক প্রয়োগে যত খরচ হয় পক্ষান্তরে ঘাস চাষে খরচ কম অধিক লাভ। উপজেলার সর্বত এখন এ সবুজ ঘাসের চাষ দেখা যায়। এ বছর উপজেলায় ২ শ হেক্টর জমিতে নেপিয়ার ও পাকচং জাতের এ ঘাসের আবাদ হয়েছে বলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ জানান। তিনি আরো বলেন এ ঘাস শুধু মাত্র গো খাদ্য হিসাবে ব্যবহার হলেও দুগ্ধ গাভীকে এ ঘাস খাওয়ালে অধিক দুধ পাওয়া যায় কারন এর ডাইজেষ্টটিবিলিটি প্রায় ৭০% এছাড়া অন্য ঘাসের তুলনায় এতে প্রোটিনের পরিমান দ্বিগুন। এ ঘাস ১ বার চাষ করলে ৩ বছর পর্যন্ত ফলন দেয় এবং বছরে ৬-৮ বার কাটা যায়, কাটার পর অল্প পরিমানে সার আর গ্রীষ্ম মৌসুমে একটু বেশী পরিমানে সেচ দিলে ৪০-৫০ দিনে আবার প্রায় ৬ ফুট লম্বা হয়।

উপজেলার রাধাবাড়ি এলাকার কৃষাণী কল্পনা বলেন আগে আমি জমিতে অন্য ফসল লাগাতাম প্রাণী সম্পদ অফিসারে পরামর্শে গত ২ বছর যাবত ৮ বিঘা জমিতে এ ঘাস চাষ করে আসছি। কল্পনা আরো বলেন সার-বীজ, লেবার ও সেচ খরচসহ বছরে বিঘা প্রতি মোট ৩০ হাজার টাকা খরচ হয় আর ঘাস কেটে বাজারে বিক্রি করে প্রায় ৮০-৯০ হাজার টাকা পাই। কল্পনা বলেন পরিশ্রম যেমন আয় তেমন। চৌধুরী খাইরুজ্জামান নামের উপজেলার মাতাইশ মঞ্জিল এলাকার কৃষক বলেন প্রায় সব মাঠেই এ ঘাসের চাষ দেখি এবং হাটে-বাজারে আটি বাঁধা এ ঘাস বিক্রি করা দেখে ২ বছর থেকে আমিও এখন নিয়মিত থাইলেন্ডের পাকচং জাতের এ সবুজ ঘাস চাষ করে আসছি। চৌধুরী বলেন দুগ্ধ গাভী ও গরু খামার মালিকের এ ঘাস অধিক চাহিদা, তিনি আরো বলেন ঘাস চাষে অল্প খরচ অধিক লাভ জেনে আমার মত অনেক কৃষক এখন এ ঘাস চাষে এগিয়ে আসছে এবং অনেকেই সাবলম্বী হয়েছে।

ডাঃ রশিদ বলেন এ ঘাস চাষে সামাজিক ও অর্থনৈতিক ভাবে দেশের সুফল বয়ে আনতে প্রান্তিক কৃষকদের প্রাণী সম্পদ বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে এর প্রসার ঘটাতে প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকোল্পের মাধ্যমে এরই মধ্যে উপজেলার ৭৫ জন কৃষককে বৈজ্ঞানিক উপায়ে ঘাস চাষের উপর উন্নত ট্রেনিং প্রদানসহ, ১০০ জন কৃষককে সরকারি ভাবে এ ঘাসের চারা ও বীজ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ