• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দিনাজপুরে খাদ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা

New Rose Cafe, Saidpur

দিনাজপুর প্রতিনিধি: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, ‘হাওর অঞ্চলে খাদ্য নষ্ট হয়েছে ৬ লাখ মে.টন। আর ব্লাস্ট রোগে আরো ৬ লাখ মে.টন খাদ্য নষ্ট হয়েছে। বন্যা ও ব্লাস্টরোগে ফসলের ক্ষতি হলেও দেশে কোন বিপর্যয় বা খাদ্য সংকট তৈরী হবে না। কৃষকদের কষ্ট লাঘব করতে আন্তর্জাতিক বাজার থেকে চাল ক্রয় করা হবে।
বুধবার (১৭ মে) সকালে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সংগ্রহ বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম খাদ্য সংকটের চেষ্টা করছে। মন্ত্রী দেশের স্বার্থে নেতিকবাচক সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম’র সভাপতিত্বে মতবিসিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান ও রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. রায়হানুল কবির। অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ-সভাপতি আনোয়রুল ইসলাম, চালকল মালিক গ্রুপসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার ৫১ জন মিলারের সাথে চুক্তি সই করেন। এবারে দিনাজপুর জেলা থেকে ৮৬ হাজার মে. টন চাল সংগ্রহ করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ