• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত তিনটার দিকে গাংনী থানা পুলিশের টহলদলের সাথে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মরদেহ পুলিশের হেফাজতে নিলেও এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। বন্দুকযুদ্ধে এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে সড়ক ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতরা গাছ কেটে সড়কের উপরে ফেলে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টহল গেলে ডাকাতরা গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে। গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টার গান, এক রাউন্ড গুলি, দুটি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ