• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলনের ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চর মোনাই পীর)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলনের মধ্যদিয়ে দেশের যুব সমাজকে ইসলামের সঠিক পথে পরিচালনার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।

রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কর্তিমারী ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত বৃদ্ধ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিার দুপুর ২টার দিকে কর্তিমারী ঘাট সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগীতায় লাশ উদ্ধার করে দাপন করে।
এলাকাবাসী জানায়, দুই দিন আগে নাম পরিচয়হীন এক অজ্ঞাত বয়স্ক ব্যাক্তি কর্তিমারী ঘাট এলাকায় এসে অবস্থান নেয়। পাগল প্রকৃতির এ ব্যাক্তিকে খাবার দেয় এলাকাবাসী। তাদের ধারনা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে।
এব্যাপারে যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরবেশ আলী জানান, ব্রহ্মপুত্রের পানিতে গোসল করতে নেমে এক পাগলের মৃত্যু হয়েছে। পুলিশের সাথে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ পিপিএম রুহানী (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ