• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

চিলাহাটিতে ছাত্রলীগের হামলায় দুই যুবলীগ নেতা আহত

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীদের ধারালো অস্ত্রের হামলায় যুবলীগের সভাপতি সহ দুইজন আহত হয়েছে। আহতদের আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকের এ ঘটনা ঘটে। আহতরা হলো চিলাহাটি এলাকার ভোগডাবুড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি এ,কে,এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল(৪০) ও যুবলীগকর্মী রেজওয়ানুল হক রাজন(৩৫)।
জানা যায়, যুবলীগকর্মী রেজওয়ানুল হক রাজনের সঙ্গে একটি সানগ্লাস (চশমা) নিয়ে ভোগডাবুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিরুল হাসান রিয়েলের মধ্যে ঘটনার দিন সন্ধ্যায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাটি এলাকার অন্যান্য নেতাকর্মীরা এসে তাদের থামিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে ৯টার দিকে চিলাহাটি রেলষ্টেশন সড়কে যুবলীগের অফিসে হঠাৎ করে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিরুল হাসান রিয়েল ১০/১৫ জন কর্মী সহ যুবলীগের অফিসে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র লাঠিসোটা দিয়ে রেজওয়ানুল হক রাজনের উপর চড়াও এর চেস্টা করলে বাধা দেয়া চেস্টা চালায় ভোগডাবুড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি এ,কে,এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল। এ সময় তার মাথায় লাঠির আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর হামলাকারীরা যুবলীগকর্মী রেজওয়ানুল হক রাজ কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার শরীরের পেছনে পিঠে রক্তাত্ব জখম হলে হামলাকারীরা সেখান হতে পালিয়ে যায়। এরপর স্থানীয় নেতাকর্মীরা আহত উক্ত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা হাসপাতালে নেয়। সেখান হতে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনাটি দলীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে একাধিক নেতাকর্মীরা জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ