• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে আলোকঝাড়ি চ্যাম্পিয়ন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাদক ও জঙ্গিবাদ মুক্ত খানসামা গড়ার প্রত্যয়ে উপজেলা পরিষদের অর্থায়নে শুক্রবার খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ১নং আলোকঝাড়ী ইউনিয়ন বনাম ৫ নং ভাবকী ইউনিয়ন। খেলায় ৪৮ রানে ১নং আলোকঝাড়ী ইউনিয়ন জয়লাভ করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ এর পৃষ্ঠপোষকতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পিয়াস মাহমুদ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ ট্যালেন্ট হান্ট ফুটবল টুর্নামেন্ট ও প্রশিক্ষণ উপলক্ষে ২৫ জন প্রশিক্ষিত খেলোয়াড়কে সনদ প্রদান করা হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদান করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান।

মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, ১নং আলোকঝাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আ.স.ম আতাউর রহমান, ৫ নং ভাবকী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ বোরজাহান কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাসান ফেরদেৌস জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম বুলবুল, সদস্য কিবরিয়া, কাছিমদ্দিন, ওবাইদুর রহমান, খলিলুর রহমান, শাহজাহান পাটোয়ারী, পরাগ, মুক্তিযোদ্ধা রোস্তম আলী, আনিছুর রহমান হেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ