• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

রংপুরের সাবেক সাংসদ রাজ্জাকের পাশে রসিক মেয়র

রংপুর প্রতিনিধি: রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অসুস্থ শাহ আব্দুর রাজ্জাকের শয্যা পাশে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। শনিবার সাতমাথাস্থ বাসায় এ বর্ষিয়ান নেতাকে দেখতে যান তিনি। অসুস্থ এ বর্ষিয়ান নেতার শয্যা পাশে কিছু সময় কাটান ও তার শারীরিক এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি রংপুর সিটি কর্পোরেশনের তহবিল হতে এককালীন ২০ হাজার টাকা ও প্রতি মাসে ৫ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়ার ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু,সাতমাথা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তৌফিকুর রহমান তপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ