• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

ডিমলায় এইচএসসিতে ভর্তি রেজিস্ট্রেশন বাতিলের দাবীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: এইচএসসিতে ভর্তি রেজিস্টেশন বাতিলের দাবীতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন করেছেন “সোনাখুলি হাজী জহরতুল্লাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়”র এসএসসি উত্তীর্ণরা।
রবিবার দুপুরে ডিমলা সদরের সুটিবাড়ি মোড়ে স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরে মানববন্ধনে অংশগ্রহণ করে প্রায় ৫০জন এইচএসসিতে ভর্তিচ্ছু।
জহরতুল্লাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারে(২০১৭) এসএসসি পাস করা বায়েজিদ বোস্তামি অভিযোগ করে বলেন, আমারসহ অন্তত প্রায় ৪০ জনের এইচএসসিতে ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছে।
রেজিস্ট্রেশনে মাত্র ১টি কলেজ ‘শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ’ পছন্দের তালিকায় রাখা হয়েছে অথচ আমরা কিছুই জানি না। আমরা ওই কলেজে ভর্তি হবো না।
বিষয়টি নিয়ে স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন সদুত্তোর দিতে পারছেন না। অনলাইনে রেজিস্ট্রেশন বাতিলের জন্য আমরা দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যারসহ প্রশাসনিক বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হয়েছে।
আরেক শিক্ষার্থী অপু রায় বলেন, আমরা ধারণা করছি আমাদের স্কুল এবং শহীদ জিয়াউর রহমান কলেজ কর্তৃপক্ষ যোগসাজশ করে আমাদের বন্দি করে রাখতে চাইছে। আমরা অনলাইন রেজিস্ট্রেশন মানি না।
জানতে চাইলে সোনাখুলি হাজী জহরতুল্লাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুয়ীদ সজল জানান, তারা আমার প্রতিষ্ঠান থেকে পাস করে বেরিয়ে গেছে। এখন নিজেদের পছন্দশীল প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
অনলাইনে কে বা কারা করেছে সেটি আমার জানা নেই। তবে ২৬মে পর্যন্ত রেজিস্ট্রেশন পরিবর্তন করার সুযোগ রয়েছে।
যোগাযোগ করা হলে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন বলেন, যারা এটি করেছেন তারা ঠিক করেনি। এটি ঘৃণিত কাজ। বোর্ডে অভিযোগ করলে পরিবর্তন করার সুযোগ থাকবে।
মানববন্ধনে একই অভিযোগে ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ