• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুর পাইলট স্কুল এন্ড কলেজে নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

সিসি নিউজ: সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোখছেদুল মোমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার স্কুল চত্ত্বরে সংবর্ধণা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির সভাপতি আইয়ুব আলী। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য মোখছেদুল মোমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রাজিব উদ্দিন, সিনিয়র শিক্ষিকা আফরোজা খানম, সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, প্রভাষক মফিজুল হক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্ডকালীন শিক্ষক আবদুল্লাহ আল কাফি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ