• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

ফুলবাড়ীতে জেলা পরিষদের সদস্য পদে রতন নির্বাচিত

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া ফুলবাড়ী উপজেলা ৬ নং ওয়ার্ডের নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত নির্বাচনে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩ জন সদস্য পদে ও ৩ জন সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দিতা করেন। সদস্য পদে দুইজন আওয়ামীলীগের প্রার্থী তুমুল প্রতিদ্বন্দিতায় আহাম্মদ আলী পোদ্দার রতন তালা প্রতীক নিয়ে ৩৪ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন একই দলের মনিরুজ্জান মানিক। তিনি নলকূপ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ টি। হাতি প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রভাষক মোঃ নাজমুল হোসাইন এর থলিতে একটি ভোটও পড়েনি। অন্যদিকে দিকে বল প্রতীক নিয়ে আওয়ামীলীগ নেত্রী মোছাঃ লাভলী বেগম ৬৫ ভোট নিয়ে সংরক্ষিত আসনটিতে জয়লাভ করেন।
উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বর/১৬ জেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য বাতেন আলী ভোটাধিকার আদায় করার জন্য হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সে কারনে এ উপজেলার নির্বাচন স্থগিত করা হয় । পরে মামলাটি খারিজ হলে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয় ।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও জানান, নিবার্চন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ