• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট গড়ার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নে একদিনে মাত্র দুই ঘন্টায় সাত লাখ বৃক্ষরোপন করার লক্ষ্যে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, এসিল্যান্ড এস. এম নাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসি বীথি। আরও বক্তব্য রাখেন-উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা বন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, মোহাম্মদ আলী সরদার, নুরুজ্জামান হক বুলু, রবীন্দ্রনাথ কর্মকার, আব্দুল মালেক পাটোয়ারী নয়া, অধ্যক্ষ মাও. মুহাম্মদ হক্কানী, প্রধান শিক্ষক নুর ইসলাম, মো. আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ মোল্লা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ. অধ্যাপক হবিবুর রহমান হবি, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এনজিও কর্মকর্তা সাবেরা সুলতানা হ্যাপী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ