সিসি নিউজ: দিনাজপুরসহ উত্তরবঙ্গে ৩ দিনের টানা পণ্যবাহী পরিবহন ধর্মঘটের অবসান হয়েছে। ৫২ ঘন্টা পরে এই ধর্মঘট প্রতাহার করে নিয়েছে সংশ্লিষ্টরা। এই ধর্মঘটের প্রভাব এখনও রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। বন্দরের দু’পাশে আটকা পড়েছে অসংখ্য পন্যবাহী ট্রাক। এতে পিয়াচ,আদা,মরিচসহ পচনশীল পন্য নষ্ট হয়ে যাচ্ছে। এনিয়ে বিপাকে পড়েছেন আমদানী কারক ও ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে কাঁচা বাজারে। পিয়াচ,আদা,কাঁচা ,মারচের দাম বেড়েছে।
৭ দফা দাবী আদায়ে রোববার ভোর ৬টা থেকে দিনাজপুরসহ উত্তরবঙ্গে ৪৮ ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু করে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরে আরও ২৪ ঘন্টা বৃদ্ধি করা হয়। বমালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম জানায়, সরকারের সাথে আলোচনা সাপেক্ষে আজ মঙ্গলবার দুপুওে ৫২ঘন্টা পর প্রত্যাহার করা হয় ধর্মঘট।
পুলিশী হয়রানী বন্ধ, গাড়ির বাম্পার-এ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবীতে এই ৪৮ ঘন্টার ধর্মঘট ।
তিনি অভিযোগ করেন,গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে ভ্রাম্যমান আদালতের নামে সার্জেন্ট ও হাইওয়ে পুলিশ মালবাহিগাড়ি পুলিশ লাইনে নিয়ে আটকে রেখে পরে মোটা অংকের টাকার বিনিময়ে তা আবার ছেড়ে দেয়া হয়।
৭ দফা দাবী মানা না হলে ঈদের পর থেকে লাগাতার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে তিনি জানান।