• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

ত্রিশালে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত এবং এ সময় আরও ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত ওই ডাকাতের নাম মো. আশরাফুল ইসলাম। তিনি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ মে) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আরও ৫ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। নিহত ডাকাত সদস্যর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, রাহাজানি ও হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। নিহত ডাকাত আশরাফুল একজন শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ