চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ‘বীরবিক্রম আলোকিত প্রজন্ম- ২০১৭’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চিলমারী ডিগ্রী কলেজ মাঠে শওকত আলী সরকার বীরবিক্রম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ও মাদ্রাসা পর্যায়ের ৭ম শ্রেণী থেকে ১০ শ্রেণীর ১ থেকে ৩ রোল নম্বরধারী শিক্ষার্থীদের নিয়ে স্কুল ভিত্তিক গ্রুপ করে বহুনির্বাচনী পরীক্ষা নেয়া হয়। প্রতিযোগিতা পরীক্ষায় চিলমারী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা অনুষ্ঠানে এক আলোচনা সভায় শওকত আলী সরকার বীরবিক্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল্লাহ শওকত জীবনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সহ-সভাপতি মোঃ সাকিব হাসান সুইম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লালন, তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক মোঃ আবু মুসা আব্দুল্লাহ্ সৌরভ, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শুভ্র জ্যোতি টীকাদার, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাকিবুল হাসান সাকিব। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী প্রতিষ্ঠানকে সনদপত্র, ক্রেষ্ট এবং একটি আধুনিক লাইব্রেরী প্রতিষ্ঠার জন্য ৫০ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। এবং ২য় থেকে ৫ম পর্যন্ত বিজয়ীদের সম্মননা ক্রেষ্ট ও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।