• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বুধবার (২৪ মে)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ পরীক্ষায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের পরীক্ষা ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে হয়। মোট ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২ লাখ ৩০ হাজার ৪৫০ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ।

মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h1 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠালে ফল জানা যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও ফল জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ