দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ মে) বিকেলে দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা লিলির মোড়ে ব্যাংকের দিনাজপুর শাখা কার্যালয়ের নিকট ফিতা কেটে এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসি›েডট মো. আকবর আলী। এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল আলম, ব্যাংকের দিনাজপুর শাখা ব্যবস্থাপক এমএ হামিদসহ ব্যাংকের গ্রাহক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান অতিথি গ্রাহকদের সুবিধার্থে নিয়মিত এটিএম কার্ড ব্যবহারের অনুরোধ জানান।