সিসি নিউজ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আল-ফারুক একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়েজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
বাংলা বিভাগের শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য বলেন সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ ছাইদুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক শামসুন্নাহারসহ একাডেমির শিক্ষার্থীরা। বক্তারা জাতীয় কবি লেখুনি থেকে প্রেরণা নিয়ে সাম্য ও মানবতাবোধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে সমাজ প্রতিষ্ঠার আহবান জানান।