• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

বদরগঞ্জে আন্তঃ উপজেলা বিজ্ঞান মেলার উদ্বোধন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে আন্তঃ উপজেলা বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে এনজিও আরবিএনএস এর আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর অর্থায়নে এই বিজ্ঞানমেলার উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি ডিউক চৌধুরী । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, প্রাক্তন অধ্যক্ষ মেসের উদ্দিন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, ঢাকা এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আরবিএনএস এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শফি সরদার, আরবিএনএস এর প্রজেক্ট কোঅরডিনেটর মজনু সরকার প্রমুখ।

উল্লেখ্য উপজেলায় প্রায় ৩০টি মাধ্যমিক পর্যায়ের স্কুল এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ