দিনাজপুর প্রতিনিধি: শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে দিনাজপুর কোতয়ালী বিএনপির প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক।
সভায় শাহাদতবার্ষিকী উপলক্ষে ১১ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ সব কর্মসূচীর মধ্যে রয়েছে ৩০ মে কোতয়ালী বিএনপি প্রতিটি ইউনিয়ন কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনতিক রাখা, জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, কুরআনখানি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদেও মাঝে খাবার বিতরণ ইত্যাদি।
ওই দিন বিকেল ৩টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১০টি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন দুলাল, কোতয়ালী বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, বাবু চৌধুরী, যুগ্ম সম্পাদক ও ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চেহেলগাজী ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, কোষাধ্যক্ষ মো. আইনুল হক, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, শশরা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির আলী, সাধারণ সম্পাদক মো. তাজমুল ইসলামসহ ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা জাগপা সভাপতি মরহুম শফিউর আলম প্রধানসহ বিএনপির মৃত নেতাকর্মীদেও রুহের মাগফিরাত কামনা কওে বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন দুলাল,