• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

কুড়িগ্রামে গণিত উৎসব পালন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে গণিত উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপি উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে গণিত উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম-এমপি।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও গণিত উৎসবের আহবায়ক আব্দুর রব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদ, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।
উলিপুর উপজেলা শাখা সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর উদ্যোগে উপজেলার ১৮টি বিদ্যালয়ের এক হাজার ১৫০ জন শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নেয়। গণিত উৎসবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী ‘ক’ বিভাগে ৭০০ জন এবং ৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ‘খ’ বিভাগে ৪৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। গণিতের লিখিত এক ঘন্টা পরীক্ষায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় উলিপুর মহারাণী স্বর্ণীময়ী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণী ছাত্র নাফিস ফুয়াদ নিলয় এবং এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র শিহাব সরকার শাওন। এসময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় উলিপুর মহারাণী স্বর্ণীময়ী স্কুল এন্ড কলেজ এবং এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ