• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবির অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ তৃতীয় শ্রেনীর কর্মচারীদের জন্য ২ দিনব্যাপী ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২৬ মে) সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও শাখা হতে মোট ৯০ জন তৃতীয় শ্রেণির কর্মচারী অংশ গ্রহণ করেছেন।
আইআরটি’র পরিচালক প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মন্ডল ও অতিরিক্ত ট্রেজারার সাজ্জাদ হোসেন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক মো. শাহজাহান হোসেন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। পেশাগত দক্ষতার উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের প্রশিক্ষণ গ্রহনের প্রয়োজন রয়েছে। চাকুরিবিধি, দাপ্তরিক শিষ্টাচার, প্রাতিষ্ঠানিক একাগ্রতা, দাপ্তরিক যোগাযোগ, নথি লিখন, নথি প্রেরণ ও গ্রহণ পদ্ধতি ও শৃংখলা প্রভৃতি বিষয়ে এই দু’দিনব্যপী প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রশিক্ষণ গ্রহণকারীদের পেশাগত কাজে দক্ষতা বৃদ্ধি করবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ