ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৫ জন।
শনিবার (২৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।